মালদা

১২ দফার দাবী নিয়ে BDO -কে ডেপুটেশন দিল পুরাতন মালদা ব্লক বামপন্থী

পুরাতন মালদা ব্লকের বামপন্থী কৃষক ও ক্ষেত মজুর সংগঠন সমূহের ডাকে অবস্থান বিক্ষোভ করা হয়। মোট ১২ দফা দাবীর ভিত্তিতে এদিন BDO -কে একটি দেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম দাবী ছিল কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, প্রত্যেককে ডিজিটাল রেশন কার্ড দিতে হবে। আমার বাড়ি প্রকল্পের সুবিধা সকলকে দিতে হবে, জমির মিউটেশন ফ্রি বাড়ানো যাবে না, বিদ্যুতের অত্যাধিক মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। এই সমস্ত দাবী নিয়ে এদিন তারা BDO - কে ডেপুটেশন দেন। এই ডেপুটেশন কর্মসূচীতে এদিন বহু বামপন্থী মহিলা ও পুরুষ কর্মীরা অংশ গ্রহণ করেন।